ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নিউমার্কেটে সংঘর্ষ : বিএনপি নেতা মকবুলের জামিন নামঞ্জুর

বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন

স্টাফ রিপোর্টারঃ  রাজধানীর নিউমার্কেটে শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় গ্রেফতার বিএনপি নেতা অ্যাডভোকেট মকবুল হোসেনের জামিন নামঞ্জুর করেছেন আদালত

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার এই আদেশ দেন।

এদিন আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইকবাল হোসেন জামিন আবেদনের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে আদেশ দেন।
সিএমএম আদালতে কলাবাগান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক সাফায়েত হোসেন এ তথ্য জানান।

গত ২৩ এপ্রিল মকবুল হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন অপর একটি আদালত। সেই রিমান্ড শেষে বুধবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) হালদার অর্পিত ঠাকুর। আসামিপক্ষে আইনজীবী জামিন আবেদন করেন। আদালত বৃহস্পতিবার জামিন শুনানির দিন রেখে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২২ এপ্রিল বিকালে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে মকবুল হোসেনকে গ্রেফতার করা হয়।

ট্যাগস

নিউমার্কেটে সংঘর্ষ : বিএনপি নেতা মকবুলের জামিন নামঞ্জুর

আপডেট সময় ০৩:২৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২