ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

বন্দিশিবির থেকে পালাতে গিয়ে গাড়ির ধাক্কায় প্রাণ গেলো ৬ রোহিঙ্গার

আন্তর্জাতিক ডেক্স : মালয়েশিয়ার বন্দিশিবির থেকে পালানোর সময় মহাসড়কে গাড়ির ধাক্কায় ছয় রোহিঙ্গা অভিবাসী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় ক্যাম্প থেকে পালিয়েছেন ৫২৮ রোহিঙ্গা বন্দি।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্যা সান ডেইলি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২০ এপ্রিল) ভোর সাড়ে চারটার দিকে দেশটির উত্তর-পশ্চিম উপকূলের রাজ্য পেনাংয়ের সুঙ্গাই বাকাপের অস্থায়ী ইমিগ্রেশন ডিটেনশন ডিপো থেকে ৫২৮ জন রোহিঙ্গা বন্দি পালিয়েছেন।

পেনাং পুলিশের প্রধান দাতুক মোহাম্মাদ সুহেলি মোহাম্মদ জেইন বলেছেন, বন্দিদের মধ্যে ছয়জন অবৈধ অভিবাসী উত্তর-দক্ষিণ হাইওয়ের ১৬৫ কিলোমিটার অতিক্রমের চেষ্টা করেছিলেন। পালানোর চেষ্টায় রাস্তা পারাপারের সময় সকাল ৬টা ৫০ মিনিটের দিকে একটি গাড়ির ধাক্কায় তারা প্রাণ হারান। নিহতদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী এবং দুজন ছেলে-মেয়ে ছিল।

অভিবাসন মহাপরিচালক দাতুক সেরি খাইরুল জাইমি দাউদ এক বিবৃতিতে বলেছেন, পালানোর চেষ্টাকালে ৩৬২ জন বন্দিকে ফের গ্রেফতার করা হয়েছে। অন্য অবৈধ অভিবাসীদেরও খুঁজে বের করার চেষ্টা চলছে। তারা সবাই ব্লকের দরজা ও ব্যারিয়ারের গ্রিল ভেঙে পালানোর চেষ্টা করেন।

পলাতকদের অবস্থান সম্পর্কে যে কোনো তথ্য অবিলম্বে ইমিগ্রেশন বিভাগ বা পুলিশকে জানাতে দেশটির নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

বন্দিশিবির থেকে পালাতে গিয়ে গাড়ির ধাক্কায় প্রাণ গেলো ৬ রোহিঙ্গার

আপডেট সময় ১২:৩২:২৫ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২