ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কিশোরগঞ্জে পিকআপ ভ্যান ও সিএনজির সংঘর্ষ একই পরিবারের দুইজন সহ ৩ জন নিহত Logo লোডশেডিংয়ের প্রতিবাদে নরসিংদীতে বিদ্যুৎ অফিস ঘেরাও Logo নওগাঁয় ফেসবুকে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে মামলা Logo নওগাঁয় আইইএলসি ‘ইংলিশ ডিবেট কম্পিটিশন অনুষ্ঠিত   Logo নেপালে নিহত বেড়ে ৬১৬, এখনো নিখোঁজ ১৯২৪ Logo নওগাঁর মহাদেবপুরে এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা Logo বন্যা ও ভুমিধ্বস নেপালে মৃত্যু বেড়ে ১৬২ Logo নওগাঁর পত্নীতলায় বাজার গতিশীলতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo নওগাঁয় খাদ্য গুদামে ঘুষ কান্ড, কর্মকর্তা সহ ৪ জন কে বদলীর আদেশ Logo নিরাপত্তা, অধিকার ও নাগরিকত্ব নিশ্চিত করেই প্রত্যাবাসন চান রোহিঙ্গারা

বিয়ের পর আলিয়ার সাজ নিয়ে সমালোচনা

বিনোদন ডেক্স : হাতের মেহেদি না শুকাতেই কাজে ব্যস্ত হয়ে পড়েছেন রণবীর-আলিয়া দম্পতি। তবে কাজের প্রতি তাদের পেশাদারত্বের চেয়ে আলোচনায় উঠে এসেছে আলিয়ার সিঁথিতে সিঁদুর না পরার বিষয়টি। ‘এর চেয়ে ক্যাটরিনা ঢের ভালো ছিল’, মঙ্গলবার আলিয়া ভাটকে দেখে এমন মন্তব্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

হিন্দুস্তান টাইমস বাংলা জানায়, বিয়ে সেরে রোববারই কাজে যোগ দিয়েলেন রণবীর। আর মঙ্গলবার কাজে ফিরলেন আলিয়া। এদিন মুম্বাইয়ের কালিনা এয়ারপোর্টে ক্যামেরাবন্দি হলেন নববধূ। কাপুর খানদানের ‘বহুরানি’কে দেখা যায় হালকা গোলাপি সালোয়ার কামিজে। খোলাচুলে হালকা ঢেউ খেলানো, নো-মেপ লুকেই তাক লাগান আলিয়া। একটি ব্যাগ হাতে গাড়ি থেকে নামতে দেখা যায় তাকে।

বিয়ের পর যেন আলিয়ার মুখে ফুটে উঠেছে অদ্ভূত সুন্দর গ্লো। খুশিতে উজ্জ্বল তার চোখ-মুখ। মেহেদির রঙ এখনো ঝাপসা হয়নি। হাতে জ্বলজ্বল করছে রণবীরের পরিয়ে দেওয়া হিরের আংটি। পাপারাজ্জিদের দিকে হাত নেড়ে ভেতরে ঢুকে গেলেন আলিয়া। কিন্তু এই ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে।

কিন্তু কেন? নেটিজেনরা আসলে নতুন বউ হিসাবে আলিয়ার এই সাজ মেনে নিতে পারছেন না। আলিয়ার কপালে না আছে সিদুঁর, না রয়েছে হাতে শাখা। আলিয়াকে দেখে বোঝার উপায় নেই তিনি ‘বিবাহিতা’। আর এ নিয়েই আপত্তি নেটিজেনদের একাংশের।

এ নিয়ে নানাজন নানা মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘নতুন বউয়ের এ কেমন সাজ? এর চেয়ে ক্যাটরিনা অনেক ভালো ছিল।’ আরেকজন লিখেছেন, ‘কেমন ম্যাড়মেড়ে দেখাচ্ছে’।

ট্যাগস

সর্বাধিক পঠিত

কিশোরগঞ্জে পিকআপ ভ্যান ও সিএনজির সংঘর্ষ একই পরিবারের দুইজন সহ ৩ জন নিহত

বিয়ের পর আলিয়ার সাজ নিয়ে সমালোচনা

আপডেট সময় ১১:১৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২