ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

এন্টি টেররিজম ইউনিট এর হাতে আটক আসামি “সানোয়ার হোসেন”

স্টাফ রিপোর্টার, নওগাঁঃ  নওগাঁয় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)’ মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি সানোয়ার হোসেন (৪৪) কে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট।

শনিবার (১৬ এপ্রিল) বিকেলে জেলার পত্নীতলা উপজেলার ছোট চাঁদপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (১৭ এপ্রিল) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার আখিউল ইসলাম। গ্রেপ্তারকৃত সানোয়ার চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার চাঁদপাড়া গ্রামের এরশাদ আলীর ছেলে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বেশ কিছুদিন ধরে এন্টি টেররিজম ইউনিট চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার সন্ত্রাস বিরোধী মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সানোয়ার হোসেনের ওপর নজরদারি শুরু করে। এক পর্যায়ে জানা গেছে সানোয়ার হোসেন পত্নীতলা উপজেলা চাঁদপুর এলাকায় নাম পরিবর্তন করে আব্দুল্লাহ নামে আত্মগোপন করে আছে। সেখানে তিনি রাজমিস্ত্রি হিসেবে কাজ করতেন ও ভেড়া লালন পালন করত। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, গত ১০ বছর ধরে চাঁপাইনবাবগঞ্জ বিভিন্ন এলাকায় আত্মগোপন থেকে তিনি পুরাতন জেএমবিকে সক্রিয় করার কাজও করে যাচ্ছিল। তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার সন্ত্রাস বিরোধী (মৃত্যুদণ্ডপ্রাপ্ত) ছাড়াও আর দুটি গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি আছে।

গত ২০১৯ সালের ২৫ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত সালমান হত্যা মামলায় গ্রেপ্তারকৃত ৩ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০৪:৪৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২