ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

এল সালভাদোরে একদিনেই খুন ৬২ জন

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য আমেরিকার দেশ এল সালভাদোরে মাদক পাচার গ্যাংয়ের সাথে জড়িত থাকার ঘটনায় একদিনেই খুন হয়েছেন ৬২ জন। এই ঘটনায় দেশটিতে এক মাসের জরুরী অবস্থা জারি করেছে পার্লামেন্ট।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে জানা যায়, শনিবার (২৬ মার্চ) এল সালভাদোরে ৬২টি খুনের ঘটনা ঘটেছে বলে দেশটির পুলিশ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

একদিনে এতো মানুষের মারা যাওয়ার ঘটনায় দেশটির পার্লামেন্ট আগামী এক মাসের জন্য সমগ্র দেশে জরূরী অবস্থা জারি করেছে। এই ঘটনা ১৯৯২ সালের গৃহযুদ্ধের অবসানের পর একদিনে দেশটিতে হওয়া সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা।

এই ঘটনায় পরিপ্রেক্ষিতে পার্লামেন্টে ভোট হওয়ার পর জরুরী অবস্থা জারি করে নতুন আইনে বলা হয়েছে, কোনো স্থানে একত্রে বেশি মানুষ জড়ো হওয়া যাবে না। আইনের অন্যথা ঘটলে পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার এবং যেকোনো ধরণের যোগাযোগ পর্যবেক্ষণ করতে পারবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এই সকল ঘটনার অর্থায়ন কারা করছে তা খুঁজে বের করতে হবে জানিয়েছেন এল সালভাদোরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে। প্রসঙ্গত, গত এক বছরে দেশটিতে ১ হাজার ১৪০ জন খুন হয়েছে বিভিন্ন সহিংসতার ঘটনায়।

এদিকে জরুরী অবস্থা জারি হওয়ার আগেই এল সালভাদোর পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে মারা সালভাত্রুচা গ্যাংয়ের শীর্ষ চার নেতা। মারা সালভাত্রুচা এবং বারিও-১৮ গ্যাংয়ের প্রায় ৭০ হাজার সদস্য খুন, চাঁদাবাজি ও মাদক পাচারের সাথে জড়িত বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

এল সালভাদোরে একদিনেই খুন ৬২ জন

আপডেট সময় ০১:৪৪:১০ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২