ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

ভারতে বিয়ের বাস খাদে পড়ে আহত ৪৫, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিয়েবাড়িতে যাওয়ার সময় বাস খাদে পড়ে নিহত হয়েছেন ৭ জন। এছাড়া আহত হয়েছেন আরও ৪৫ জন। শনিবার (২৬ মার্চ) রাতে দক্ষিণাঞ্চলের রাজ্য অন্ধ্রপ্রদেশের চিত্তোরে এই দুর্ঘটনা ঘটে।

ভারতীয় বার্তাসংস্থা এএনআই এক প্রতিবেদনে জানায়, দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

তামিলনাড়ুর অনন্তপুর জেলার ধর্মাভরম থেকে তিরুচানুরে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল বাসটি। রোববার (২৭ মার্চ) ভোরবেলা বিয়ের অনুষ্ঠান ছিল। সকালে রওনা দিলে বিয়ের অনুষ্ঠানে আর যোগ দেয়া যাবে না তাই রাতেই বাস নিয়ে রওনা দিয়েছিলেন অন্তত ৫২ জন। মধ্যরাতে পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি।

অন্ধ্রপ্রদেশের বাকরাপেটা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। বাসটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই প্রাণ হারান ৭ জন।

খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ৪৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। তাদের ভেতর থেকে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। আহতদের মধ্যে ১০ জন শিশু রয়েছে বলেও জানা যায়।

তিরুপতির পুলিশ সুপার (এসপি) জানিয়েছেন, তিরুপতি থেকে ২৫ কিলোমিটার দূরে বাকরাপেটা নামক স্থানে চালকের অবহেলার কারণে বাসটি পাহাড় থেকে পড়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

ভারতে বিয়ের বাস খাদে পড়ে আহত ৪৫, নিহত ৭

আপডেট সময় ০১:২৯:২৯ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২