ঢাকা ১২:১৬ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রুশ হামলায় ১৩৫ শিশু নিহত, ইউক্রেনের দাবি

ইউক্রেনে ২৪ ফ্রেব্রুয়ারি সেনা অভিযান শুরু করে রাশিয়া। গেল এক মাসে রুশ হামলায় ইউক্রেনের ১৩৫ শিশু নিহত হয়েছে, আহত হয়েছে ১৮৪ শিশু।

শুক্রবার ইউক্রেনের প্রধান কৌসুলির দপ্তর থেকে এ তথ্য দেওয়া হয়েছে।

ওই বিবৃতিতে জানানো হয়, ঝাপোরিঝিয়ায় হামলায় আহত ৩ কিশোর মেলিতোপল হাসপাতালে আছে। যাদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।
এদিকে গত সপ্তাহে ইউক্রেনের মারিওপোলে বোমা হামলা চালিয়েছিল রাশিয়ার সেনাবাহিনী। সেই ঘটনা এ কয়দিন তেমন কোনো হালনাগাদ তথ্য না জানালেও শুক্রবার ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় ৩০০ মানুষ নিহত হতে পারে।

হামলার সময় থিয়েটার ভবনটিতে কয়েক হাজার মানুষ আশ্রয় নিয়েছিল। ইউক্রেনের তখনও অভিযোগ করেছিল থিয়েটার ভবনে রাশিয়া হামলা চালিয়েছে। তবে হামলার বিষয়টি অস্বীকার করেছে রাশিয়া।

এক টেলিগ্রাম পোস্টে মারিওপোল সিটি হল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে রাশিয়ার চালানো বিমান হামলায় মারিওপোলের ড্রামা থিয়েটারে প্রায় তিনশ মানুষ মারা গেছে।’

সূত্র: বিবিসি

ট্যাগস

সর্বাধিক পঠিত

রুশ হামলায় ১৩৫ শিশু নিহত, ইউক্রেনের দাবি

আপডেট সময় ০৪:৫৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২