ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

ট্রোলিংয়ের শিকার ‘পুতিন কন্যা’ ছাড়লেন সোশ্যাল মিডিয়া

ভ্লাদিমির পুতিনের কন্যা লুইজা রোজোভা

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ নিয়ে চরম ট্রোলিংয়ের পরে ভ্লাদিমির পুতিনের ‘গোপন কন্যা’ হঠাৎ তার সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিয়েছেন। তার নাম লুইজা রোজোভা। সেন্ট পিটার্সবার্গের ১৮ বছর বয়সী এই ছাত্রী এখন ইনস্টাগ্রামে তার অ্যাকাউন্ট মুছে দিয়েছেন।

অনেকের দাবি, ট্রোলিংয়ে শিকার হয়েই নিজের অ্যাকাউন্টটি সরিয়ে দিয়েছেন তিনি।

ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকেই ওই মেয়ের দিকে ধেয়ে আসছিল ট্রোলিংয়ের বিষাক্ত তির। ইনস্টাগ্রামে লুইজার শেষ পোস্টটি ছিল প্রায় পাঁচ মাস আগেকার। ২০২১ সালের অক্টোবরে। লুইজার শেষ পোস্টের নিচে একের পর এক বিষাক্ত মন্তব্য ধেয়ে এসেছিল। একজন লিখেন, ‘আপনি কি বাঙ্কারে লকিয়ে আছেন, ইঁদুরের মতো?’ এই অ্যাকাউন্টটি এখন আর দেখা যাচ্ছে না।

লুইজার পিতৃপরিচয় নিয়ে জল্পনা চললেও এ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি তাঁর মা শ্বেতলানা ক্রিভোনোগিখ (৪৫)। রাশিয়ার অন্যতম ধনী এই নারীর সঙ্গে পুতিনের বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল বলে জোর জল্পনা। এ বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া জানাননি পুতিন। মায়ের মতো মুখে কুলুপ এঁটেছেন লুইজাও।

নেটমাধ্যমে বেশ সক্রিয় ছিলেন সেন্ট পিটার্সবার্গের ছাত্রী লুইজা। সেখানে প্রায়শই ছবি পোস্ট করতেন। কখনো তাকে দেখা গেছে, ক্যাফেতে সময় কাটাচ্ছেন। কখনো বা ঘুরে বেড়াচ্ছেন প্যারিসে। অনেক সময় নিজের ফ্যাশন লেবেলের কাজ নিয়ে ব্যস্ত। ডিজে হিসেবেও চুটিয়ে উপভোগ করতে তাকে দেখা গেছে।

সূত্র : মিরর

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

ট্রোলিংয়ের শিকার ‘পুতিন কন্যা’ ছাড়লেন সোশ্যাল মিডিয়া

আপডেট সময় ০৮:২৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২