ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহত অন্তত ৩০

বিস্ফোরণের পর মসজিদের ভেতরের অবস্থা।

পাকিস্তানের পেশোয়ারে একটি শিয়া মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত হয়েছে বলে স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে।

জুমার নামাজের সময় মসজিদটির ভেতরে ‘সন্দেহভাজন আত্মঘাতী বোমা বিস্ফোরণের’ এ ঘটনায় আরও অন্তত ৫০ জন আহত হয়েছে।

আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। এখনো কোন গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে সাম্প্রদায়িক সহিংসতায় বহু মানুষ মারা গেছে যাদের উল্লেখযোগ্য অংশ শিয়া সম্প্রদায়ের।

প্রত্যক্ষদর্শীদের একজন জাহিদ খান বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, “দু’ব্যক্তি মসজিদে ঢোকার আগে পুলিশকে লক্ষ্য করে গুলি করতে দেখেছি আমি। কয়েক সেকেন্ডের মধ্যেই বড় বিস্ফোরণ হলো।”

বিস্ফোরণে আশেপাশের ভবনগুলোরও জানালা উড়ে যায়। ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার তৎপরতায় যোগ দেয়। তারা গাড়ী ও বাইকে করে আহতদের হাসপাতালে নিয়ে যায়।

পেশোয়ারের লেডি রিডিং হসপিটালের মুখপাত্র মুহাম্মদ অসিম খান বলেছেন তারা হাসপাতালে জরুরি পরিস্থিতি ঘোষণা করেছেন। হাসপাতালে তখন পর্যন্ত ৩০টি মৃতদেহ থাকার কথা তিনি নিশ্চিত করেছেন।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহত অন্তত ৩০

আপডেট সময় ০৫:২৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২