ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

ইসরাইল বর্ণবাদী রাষ্ট্র; ইসরাইলের সাবেক অ্যাটর্নি জেনারেল

ইসরাইল একটি অ্যাপার্টহাইড বা বর্ণবাদী রাষ্ট্র। এ কথা স্বীকার করেছেন দখলদার ইসরাইলেরই সাবেক অ্যাটর্নি জেনারেল ও বিচারক মিখাইল বেন-ইয়ায়ির।

একইসঙ্গে তিনি ফিলিস্তিনিদের সঙ্গে বর্ণবৈষম্যমূলক আচরণের জন্য ইসরাইলকে জবাবদিহিতার মুখোমুখি করতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।

আয়ারল্যান্ডের পত্রিকা ‘দ্যা জার্নাল’-এ লেখা নিবন্ধে তিনি আরও বলেছেন, ‘আমি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার ঐ প্রতিবেদনের সঙ্গে একমত যেখানে বলা হয়েছে অধিকৃত অঞ্চলে ফিলিস্তিনিদের সঙ্গে বর্ণবাদী আচরণ করছে ইসরাইল।’ তিনি বলেন, ইসরাইলের আদালত পশ্চিম তীর এবং পূর্ব আল-কুদস থেকে ফিলিস্তিনি বিতাড়নের বর্ণবাদী আইন বজায় রেখেছে। এর ফলে সেখানে অধিকার লঙ্ঘিত হচ্ছে।

মিখাইল বেন-ইয়ায়ির আরও বলেন, আমি দুঃখের সঙ্গে স্বীকার করছি ইসরাইল পুরোপুরি বর্ণবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে। জর্ডান নদী এবং ভূমধ্য সাগরের মধ্যবর্তী অঞ্চলে লাখ লাখ ফিলিস্তিনি তাদের নাগরিক ও রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

তিনি আরও লিখেছেন, ইসরাইলের বর্ণবাদী আচরণের বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজকে সোচ্চার হতে হবে এবং ইসরাইলকে জবাবদিহিতার মুখোমুখি করার ক্ষেত্রে বিলম্ব মেনে নেয়া যায় না।

দখলদার ইসরাইল প্রতিনিয়ত ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধযজ্ঞ চালিয়ে যাচ্ছে। দখলীকৃত অঞ্চলে যেসব ফিলিস্তিনি রয়েছেন তাদের সঙ্গেও চরম বর্ণবাদী আচরণ করা হচ্ছে। তাদের ঘরবাড়ি দখল করে নেয়া হচ্ছে। তাদেরকে নানা অজুহাতে হত্যা করা হচ্ছে।

সূত্রঃ পার্সটুডে

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

ইসরাইল বর্ণবাদী রাষ্ট্র; ইসরাইলের সাবেক অ্যাটর্নি জেনারেল

আপডেট সময় ০৮:৩১:২৪ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২