ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

বৃহত্তর ঐক্যের লক্ষ্যে মিত্রদের সঙ্গে বিএনপির বৈঠক

রাজনীতি ডেক্স : নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার দাবিতে বিএনপি যে বৃহত্তর ঐক্যের উদ্যোগ নিয়েছে তার অংশ হিসেবে কয়েকটি মিত্রদলের সঙ্গে বৈঠক করেছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষ হয় সন্ধ্যা ৬টায়। বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ২০ দলীয় জোটের কয়েকটি শরিকদলের সঙ্গে বৈঠক করেছেন। এতে রাষ্ট্রপতির সংলাপে যোগ দেওয়া কল্যাণ পার্টির শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

জানা গেছে, জোটের ঐক্য ও চলমান কার্যক্রম বৃদ্ধিসহ সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

বৈঠকে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, অতিরিক্ত মহাসচিব নুরুল করিম পিন্টু, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, মহাসচিব আহসান হাবিব লিংকন, নেজামে ইসলামের সভাপতি মাওলানা আব্দুর রাকিব, সেক্রেটারি আব্দুল করিম উপস্থিত ছিলেন।

বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক জাগো নিউজকে বলেন, আমরা চা খেতে খেতে অনানুষ্ঠানিকভাবে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেছি।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

বৃহত্তর ঐক্যের লক্ষ্যে মিত্রদের সঙ্গে বিএনপির বৈঠক

আপডেট সময় ১১:৪৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২