ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নাটকের শুটিংয়ে কাটলো অহনার জন্মদিন

বিনোদন ডেক্স : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা। বৈচিত্রময় চরিত্রে অভিনয় করে তিনি দর্শকের মন জয় করেছেন। তার নাটকগুলোতে অন্য মাত্রার বিনোদন খুঁজে পান দর্শক।

বিশেষ করে বরিশালের ভাষার নাটকগুলোতে অহনার উপস্থিতি বাড়তি আকর্ষণ হিসেবে কাজ করে। করোনার কারণে গেল দুই বছর গৃহবন্দি হয়ে সময় কেটেছে। বর্তমানে তিনি সরব হয়েছেন শুটিংয়ে।

আর নতুন একটি নাটকের শুটিংয়েই কাটলো অহনার এবারের জন্মদিন। রাজধানীর উত্তরায় ‘তাফালিং’ নাটকের শুটিং করেছেন অহনা। নাটকের পরিচালক জিয়াউদ্দিন আলমের আয়োজনে নায়িকার জন্মদিনের কেক কাটা হয়।

সেখানে আরও উপস্থিত ছিলেন অভিনেতা নিলয় আলমগীরসহ নাটকের কলাকুশলীরা। কেক কেটে সবার কাছে নিজের জন্য দোয়া চেয়েছেন অহনা।

অহনা রহমান ১৯৮৭ সালে পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি মিরপুর গার্লস হাইস্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। ঢাকা কমার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন। এরপর বিবিএ সম্পন্ন করে কর্মজীবনে প্রবেশ করেন।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। সেখানে ভক্তদের সঙ্গে বিভিন্ন বিষয় শেয়ার করেন নিয়মিত। তার বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই।

কবে বিয়ে করবেন অহনা- সোশ্যাল মিডিয়ায় এ প্রশ্ন প্রায়ই শোনা যায়।এ নিয়ে অহনার স্পষ্ট জবাব, তিনি মায়ের পছন্দে বিয়ে করবেন।

ট্যাগস

নাটকের শুটিংয়ে কাটলো অহনার জন্মদিন

আপডেট সময় ০১:০৯:০৪ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২