ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকল গাড়ি, নিহত ৪

আন্তর্জাতিক ডেক্স : রাতের কুয়াশাচ্ছন্ন রাস্তায় দৃশ্যমানতা কমে যাওয়ার জের। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বাড়িতে ঢুকল গাড়ি। নিহত ৪।

রোববার গভীর রাতে ভারতের মালদহ-নালাগোলা রাজ্য সড়কের মুচিয়া পঞ্চায়েতের মহামায়া মন্দির সংলগ্ন এলাকার দুর্ঘটনায় এ প্রাণহানি। মৃত্যু হলো এক দম্পতিসহ মোট চারজনের।

জানা যায়, রোববার রাতে ওই এলাকায় গাড়িতে চড়ে যাচ্ছিলেন চারজন। গাড়িতে ছিলেন বছর চব্বিশের দেবাশিস মণ্ডল ওরফে চন্দন এবং বছর পঁচিশের সুব্রত শেঠ। এছাড়া ছিলেন তেইশ বছর বয়সী অনীক দাস এবং তার স্ত্রী নেহাও।

তারা প্রত্যেকেই মালদহের হবিবপুর ব্লকের আইহো পঞ্চায়েত এলাকার বাসিন্দা। নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়িটি রাস্তার পাশের একটি বাড়িতে ঢুকে যায়। গাড়িটি উলটে যায়। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি থেকে একে একে সকলকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। আশঙ্কাজনক অবস্থায় একজনকে উদ্ধার করা হয়। তাকে স্থানীয়রাই দ্রুত মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে প্রাথমিক চিকিৎসার পরই মৃত্যু হয় তারও।

এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকাজুড়ে। লাশগুলো ময়নাতদন্তে পাঠানো হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকল গাড়ি, নিহত ৪

আপডেট সময় ১১:৩৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২