ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁ ধামইরহাট সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

ফাইল ছবি

নওগাঁর ধামইরহাট সীমান্তে সিফাতুল ইসলাম সিফাত নামে এক বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। সোমবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার চকিলাম বিওপির অন্তর্গত ২৬৭ এস সীমান্ত পিলার এলাকার ভূলকীপাড়া থেকে তাকে আটক করে।

আটককৃত সিফাতুল ইসলাম সিফাত উপজেলার চকমহেশ গ্রামের আবু তৈয়বের ছেলে।

স্বজনরা জানান, রোববার রাতে সিফাতুল ইসলাম সিফাতসহ কয়েকজন গরু আনতে সীমান্তে যান। ফেরার পথে চকিলাম বিওপির অন্তর্গত ২৬৭(৫) এস সীমান্ত পিলার এলাকায় বালুরঘাট জেলার শালগ্রাম বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালাতে সক্ষম হলেও সিফাতুল ইসলাম সিফাতকে আটক করে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

বিএসএফের বরাত দিয়ে পত্মীতলার ১৪-বিজিবি চকিলাম ক্যাম্পের নায়েব সুবাদার গোলাম কবীর জানান, বেলা ১১টার দিকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায় মামলা দিয়ে তাকে স্থানীয় থানায় হস্তান্তর করেছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁ ধামইরহাট সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

আপডেট সময় ০৬:৩৮:০৭ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২