ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

এরদোয়ানকে কটূক্তির অভিযোগে সাংবাদিক কারাগারে

তুরস্কের নারী সাংবাদিক সাদাফ কাবাস

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানকে নিয়ে কটুক্তির অভিযোগে সেদেশের নারী সাংবাদিক সাদাফ কাবাসকে কারাগারে পাঠিয়েছেন দেশটির একটি আদালত। ইস্তাম্বুল থেকে শনিবার মধ্যরাতের পর সাদাফ কাবাসকে গ্রেফতার করা হয়। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তুরস্কের সরকারবিরোধী একটি টেলিভিশন চ্যানেলের লাইভে বক্তব্য দেওয়ার সময় প্রেসিডেন্ট এরদোয়ানকে উদ্দেশ্য করে সাংবাদিক কাবাস কটূক্তিমূলক প্রবাদ বলেন বলে অভিযোগ।

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন সাংবাদিক। দোষীসাব্যস্ত হলে কাবাসের এক থেকে চার বছরের কারাদণ্ড হতে পারে।

টেলি ওয়ান চ্যানেলকে কাবাস বলেছিলেন, ‘খুব জনপ্রিয় প্রবাদে বলা হয়েছে- ‌“মুকুট পরা মাথা বুদ্ধিমান হয়’। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেটা সত্য নয়।” ‘‘একটি ষাঁড় রাজপ্রাসাদে প্রবেশ করলেই সে রাজা হয়ে যায় না, বরং রাজপ্রসাদটি গোয়ালঘরে পরিণত হয়।”

পরে টুইটারেও তিনি একই প্রবাদ পোস্টও করেন। কাবাসের ওই বক্তব্যকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বলে বর্ণনা করেন এরদোয়ানের প্রধান মুখপাত্র ফাহরেতিন আলতুন। তিনি টুইটারে লেখেন, ‘‘একজন তথাকথিত সাংবাদিক একটি টেলিভিশন চ্যানেলে আমাদের প্রেসিডেন্টকে চরমভাবে অপমান করেছে। তার একমাত্র লক্ষ্য ছিল ঘৃণা ছড়ানো।”

সূত্র : বিবিসি

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

এরদোয়ানকে কটূক্তির অভিযোগে সাংবাদিক কারাগারে

আপডেট সময় ০১:৩৭:০০ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২