ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

গোপালগঞ্জে মোটর শ্রমিক হত্যাকাণ্ডের সাক্ষীকে খুন

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে চাঞ্চল্যকর মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বাসু হত্যা মামলার সাক্ষী পার্টস ব্যবসায়ী মিন্টু মিনা ওরফে কোটন মিনাকে (৪৮) কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে।

আজ রবিবার সকালে গোপালগঞ্জ থানা পুলিশ ঢাকা-খুলনা মহাসড়কের শহরের ফরিককান্দি লেকপাড় ব্রিজের পাশ থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মিন্টু মিনা ওরফে কোটন গোপালগঞ্জ সদর উপজেলার ফকিরকান্দি এলাকার মৃত আকতার মিনার ছেলে।

আগামী ২৪ জানুয়ারি চাঞ্চল্যকর বাসু হত্যা মামলায় কোটনের সাক্ষ্য দেয়ার দিন ধার্য ছিল। স্থানীয়রা ধারণা করছেন, এই সাক্ষ্য প্রদানকে সমনে রেখে কে বা কারা তাকে হত্যা করেছে। কোটন শহরের কুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের মিনা মোটরর্সের মালিক। তিনি মোটর পার্ট ও বাসের ব্যবসা করতেন।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, গতকাল শনিবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে কুয়াডাঙ্গা থেকে ফকিরকান্দির বাড়িতে যান। ঘরে প্রবেশের আগেই মোবাইলে অজ্ঞাত ব্যক্তির ফোন পেয়ে বাড়ি থেকে তিনি বের হন।

এরপর পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। রাত ১২ টার দিকে পরিবারের লোকজন তার মোবাইল ফোনটি বন্ধ পান। রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বাড়ির পাশে ফরিককান্দিতে স্থানীয়রা লাশ দেখে পুলিশে খবর দেয়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। লাশের বাম পাঁজরে কোপের চিহ্ন ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তা।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

গোপালগঞ্জে মোটর শ্রমিক হত্যাকাণ্ডের সাক্ষীকে খুন

আপডেট সময় ০৫:০৪:২১ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২