ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

আফগানিস্তানে মাইন বিস্ফোরণে ৯ শিশুর মৃত্যু

ফাইল ছবি

আফগানিস্তানের নানগারহার প্রদেশে মাইন বিস্ফোরণে অন্তত ৯ শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন চারজন। আফগান কর্মকর্তারা জানান, খাদ্য সামগ্রী বিক্রি করা একটি মালবাহী গাড়ি ঘিরে শিশুরা জড়ো হলে পুরনো মর্টার শেলটি বিস্ফোরিত হয়।

আহত শিশুদের প্রাদেশিক রাজধানী জালালাবাদের আঞ্চলিক হাসপাতালে নেওয়া হয়েছে। তবে এর চেয়ে বেশি কিছু বিবৃতিতে জানানো হয়নি। গত কয়েক দশকের যুদ্ধ ও সংঘাতের কারণে আফগানিস্তানে বহু অবিস্ফোরিত ল্যান্ড মাইন ও অন্য অস্ত্র রয়েছে।

এসব অস্ত্র বিস্ফোরিত হলে বেশিরভাগ ক্ষেত্রেই শিশুরা হতাহত হয়। ২০২১ সালের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলে নিলে বিভিন্ন এলাকায় প্রাণঘাতী হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট ইন খোরাসান প্রভিন্স-আইএসকেপি।
 নাঙ্গাহারেও কয়েকটি হামলার দায় স্বীকার করে গোষ্ঠীটি।

জঙ্গিগোষ্ঠী আইএস এর মতাদর্শ অনুসরণকারী আইএসকেপি আফগানিস্তানে ২০১৪ সাল থেকে সক্রিয়। বেশিরভাগ ক্ষেত্রেই এই গোষ্ঠীটি আফগানিস্তানের শিয়া মুসলিমদের লক্ষ্যবস্তু বানায়।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

আফগানিস্তানে মাইন বিস্ফোরণে ৯ শিশুর মৃত্যু

আপডেট সময় ১২:০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২