ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

শিক্ষার্থীদের নিবন্ধন ছাড়াই টিকা দেওয়া হবে

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

স্টাফ রিপোর্টার : নিবন্ধন ছাড়াই শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হবে । কোন বিন্ধন প্রয়োজন নেই । ১২ বছরের ঊর্ধ্বে যেকোনো শিক্ষার্থী আইডি কার্ড প্রদর্শন করে কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার (১০ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থী আইডি কার্ড নিয়ে করোনার টিকা কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবে। কারো আইডি কার্ড না থাকলে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন কার্ড অথবা ভর্তি ফরম দেখালে টিকা দেওয়া হবে। ১২ বছরের বেশি বয়সী যেকোনো শিক্ষার্থী টিকা কেন্দ্রে গেলে টিকা পাবে।

এ সময় আপাতত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না বলেও জানিয়ে ডা. দীপু মনি বলেন, যেভাবে সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চলছিল; সেভাবেই চলবে। ১২ জানুয়ারির মধ্যে যারা এক ডোজ টিকা দেবে তারা ক্লাসে আসবে, বাকিরা অনলাইনে ক্লাস করবে আর অ্যাসাইনমেন্ট জমা দেবে। সবার অন্তত এক ডোজ টিকা নেওয়া হলে তারপর থেকে তারা সশরীরে ক্লাস করতে পারবে।

মন্ত্রী আরও বলেন, যখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছিলাম তার থেকে আমরা এখন ভালো অবস্থায় আছি। তখন কোনো টিকা ছিল না, এখন প্রায় সবাই টিকার আওতায় চলে এসেছে। এখন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে না। স্বাস্থ্যবিধি মানার বিষয়টি জোরদার করা হবে। সীমিত পরিসরেই শিক্ষাপ্রতিষ্ঠান চলবে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

শিক্ষার্থীদের নিবন্ধন ছাড়াই টিকা দেওয়া হবে

আপডেট সময় ০২:১১:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২