ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

উত্তরায় বসতবাড়িতে আগুন, নিহত ৩

স্টাফ রিপোর্টার : রাজধানী উত্তরার চন্ডালবুক এলাকার একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন পুরুষ ও দুইজন নারী।

নিহতরা হলেন- মো. জাহাঙ্গীর (১৯), রুমা আক্তার (১৭) ও আফরিন (১৪)। মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা আক্তার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রাজধানীর উত্তরার চন্ডালবুক মানিক বস্তির খালপাড়ে সরকারি খাস জমিতে নির্মিত সুরুজ মিয়ার ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস আগুনের খবর পায় ভোর ৪টা ২০ মিনিটে। দুর্ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে উত্তরা ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ করে। দুই কক্ষবিশিষ্ট একটি টিনশেড ঘর আগুনে ক্ষতিগ্রস্ত হয়।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণ হয় ৫টা ৪০ মিনিটে। এ অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ বৈদ্যুতিক গোলযোগ বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। অগ্নি দুর্ঘটনাস্থল থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

মরদেহগুলো পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওয়াজিউর রহমানের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

উত্তরায় বসতবাড়িতে আগুন, নিহত ৩

আপডেট সময় ১১:২৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২