ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

এবার জনগণের সঙ্গে বেইমানি করবো না: তৈমূর

নারায়নগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়রপ্রার্থী বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, আমি জনগণের ক্যান্ডিডেট। আমি জনগণের দাবিতে প্রার্থী হয়েছি। ২০১১ সালে দলের সিদ্ধান্তে বসে যাই।

২০১৬ সালে দল নমিনেশন দেওয়ার পরও নির্বাচনে যাইনি। এবার আমি জনগণের সঙ্গে বেইমানি করবো না। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে করতে অভ্যস্ত নয়। তারা প্রার্থীকে দেখেন, প্রতীক নয়।

শনিবার (১ জানুয়ারি) সকালে নির্বাচনী প্রচারণার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মেয়রপ্রার্থী তৈমূর আলম খন্দকার।

তৈমূর আলম খন্দকার বলেন, নগরবাসী এখন ঐক্যবদ্ধ হয়েছে, তারা পরিবর্তন চান। আগামী ১৬ জানুয়ারি আপনারা এর ফলাফল দেখবেন। আমি জনগণের পালস বুঝি এবং জনগণের কোন জিনিস আগে দরকার সেটা বুঝে কাজ করবো।

এসময় তিনি বলেন, (নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে) কোনো উন্নয়ন দৃশ্যমান হচ্ছে না। কোনো পার্ক কোনো প্রজেক্ট শেষ হচ্ছে না। প্রতি বছরই বাজেট বৃদ্ধি পাচ্ছে। সিটি করপোরেশন কয়েকজন ঠিকাদারের করপোরেট সিন্ডিকেটে পরিণত হয়েছে। এই করপোরেট সিন্ডিকেট থেকে মানুষ মুক্তি পাক।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

এবার জনগণের সঙ্গে বেইমানি করবো না: তৈমূর

আপডেট সময় ০৪:৪৮:৪০ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২