ঢাকা ১১:০৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নেত্রকোনায় হাত-পা বেঁধে ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যা

নেত্রকোনা প্রতিনিধি:  নেত্রকোনার কলমাকান্দায় এক ব্যবসায়ীকে হাত-পা বেঁধে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে উপজেলার সীমান্ত এলাকার পাঁচগাও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম মজিবুর রহমান (৫০)। তিনি ওই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে। গরু ব্যবসায়ী ছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলমাকান্দার পাঁচগাঁও বাজারের ব্যবসায়ী মজিবুর রহমান মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফেরেননি। বাড়ির লোকজন সকালে ঘুম থেকে উঠে বাড়ির পাশেই একটি ধান ক্ষেতে হাত-পা বাঁধা আগুনে পোড়ানো তার মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

নিহত মজিবুর রহমানের বড় ভাই আতাউর রহমান বলেন, আমার ভাই গরু ব্যবসায়ী ছিল। তাকে কে বা কারা একটি পুকুরের পাশে পুড়িয়ে হত্যা করেছে। তার হাত-পা জিআই তার দিয়ে বাঁধা ছিল।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মজিবুর রহমানকে শ্বাসরোধ করে হত্যার পর দুর্বৃত্তরা খড় দিয়ে আগুন লাগিয়ে দেয়। ঘটনার তদন্ত করা হচ্ছে। দায়ীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নেত্রকোনায় হাত-পা বেঁধে ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যা

আপডেট সময় ১২:৩৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১