ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

ময়লার স্তুপ থেকে খণ্ডিত পা উদ্ধার

সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় সড়কের পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় মানুষের পায়ের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরসিংহপুর এলাকার সরকার মার্কেটের সামনের ঢাকাগামী লেনের পাশে ময়লার স্তূপে পায়ের কাটা অংশটি পড়ে ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কারখানায় কাজে যাওয়ার সময় সাদা পলিথিনে মোড়ানো পা দেখতে পান কয়েকজন পোশাক শ্রমিক। পরে পুলিশকে খবর দিলে তারা পায়ের খণ্ডিত অংশ উদ্ধার করে।

ঘটনাস্থলের পাশে থাকা এক চা দোকানি বলেন, সকাল ৭টার দিকে পলিথিনে মোড়ানো কাটা পা দেখতে পাই। পরে ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে জানানো হয়।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেন, ‘সকালে সড়কের পাশে পলিথিন মোড়ানো কাটা পা দেখে স্থানীয়রা ৯৯৯-এ কল করেন। পরে পলিথিনের মোড়ানো একটি পা উদ্ধার করা হয়। পলিথিনে পায়ের হাড়েরও কিছু অংশ পাওয়া গেছে। সেগুলো থানায় এনেছি।

ডিএনএ টেস্টের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।’ তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি পুরুষের পা। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি আইনগত বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

ময়লার স্তুপ থেকে খণ্ডিত পা উদ্ধার

আপডেট সময় ০১:৫৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১