ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

স্বামী-সন্তানকে কুপিয়ে কারাগারে গৃহবধূ

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারীতে পারিবারিক কলহের জেরে ৮ মাস বয়সী ছেলে শিশু ও স্বামী সোহেল রানাকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে শারমিন খাতুন নামের এক গৃহবধূকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ারচর মধ্যপাড়া শালুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে সোহেল-শারমিনের বিয়ে হয়। তাদের ঘরে শান্ত মিয়া (৮ মাস) নামে এক ছেলে সন্তানও রয়েছে। সম্প্রতি তাদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এরই জেরে শনিবার সন্ধ্যায় গৃহবধূ শারমিন সন্তান শান্তকে হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করে।

এসময় স্বামী সোহেল সন্তানকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও এলোপাথাড়ি কোপায়। পরে আশপাশের লোকজন সোহেল ও শান্তকে আহতাবস্থায় উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, গৃহবধূ শারমিন খাতুনের নামে মামলা দিয়ে আজ সকালে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

স্বামী-সন্তানকে কুপিয়ে কারাগারে গৃহবধূ

আপডেট সময় ০৫:২১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১