ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

রামেকের নির্মাণাধীন ভবনের পাঁচতলা থেকে ইট পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি:  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নির্মাণাধীন ভবনের পাঁচতলা থেকে ইট পড়ে নাজিম উদ্দীন (৫০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভাড়াইল গ্রামে।

রোববার (১৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে। রামেক হাসপাতাল পুলিশ বক্সের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রুহুল আমিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসপাতালের পাঁচতলায় কাজ চলছে। রোববার দুপুরে কাজ চলাকালীন ওপর থেকে ওই শ্রমিকের মাথায় ইট পড়ে। এতে গুরুতর আহত হলে জরুরি বিভাগে নেওয়া হয়। সেখান থেকে ৮নং ওয়ার্ডে নেওয়ার পথে মারা যান তিনি।

রুহুল আমিন জানান, মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে রামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানীর মুঠোফোনে একাধিক বার ফোন করা হয়। তবে ফোন রিসিভ না করায় তার মন্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

রামেকের নির্মাণাধীন ভবনের পাঁচতলা থেকে ইট পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট সময় ০৪:২৭:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১