ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধে দিনমজুরকে কুপিয়ে হত্যা

ঝালকাঠি প্রতিনিধি:  ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধে মিরাজ শেখ (৩৫) নামের এক দিনমজুরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

মঙ্গলবার রাত ১০টার দিকে সদর উপজেলার কেওরা ইউনিয়নের নৈকাঠি বাজারে এ ঘটনা ঘটে।

মিরাজের পরিবারের অভিযোগ, কেওরার ইউপি সদস্য নজরুল ইসলাম তার দলবল নিয়ে মিরাজকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে।

মিরাজ নৈকাঠি গ্রামের সত্তার শেখের ছেলে। অভিযুক্ত ইউপি সদস্য নজরুল ইসলাম ঘটনার পর এলাকা থেকে পালিয়ে গেছে।

নিহতের পরিবার জানায়, দীর্ঘদিন ধরেই মিরাজের সঙ্গে স্থানীয় মেম্বার নজরুলের সঙ্গে বিরোধ চলে আসছিল। গতকাল রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে নজরুল মেম্বার তার দলবলসহ মিরাজকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে।

স্থানীয়রা আহতাবস্থায় মিরাজকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের- ই বাংলা মেডিকেল হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে মিরাজ মারা যান।

মিরাজের মা মাকসুদা বেগম বলেন, ইউপি মেম্বার নজরুল জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে দলবল নিয়ে আমরা ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমান বলেন, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। নজরুলসহ ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামি করে মামলা দায়েরের জন্য নিহতের স্বজনরা থানায় এসেছে। মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধে দিনমজুরকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১২:০৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১