ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

হাইতিতে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক:  ক্যারিবিয়ান দেশ হাইতিতে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৫০ জন নিহতের খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকালে দেশটির উত্তরে ক্যাপ-হাইতিয়ান শহরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন স্থানীয় চিকিৎসকরা। 

এক প্রতিবেদনে বলা হয়, হাইতির সরকারি কর্মকর্তারা আশঙ্কা করছেন, বিস্ফোরণে নিহতের সংখ্যা ৫০ ছাড়িয়ে যেতে পারে। দুর্ঘটনার পর স্থানীয় হাসপাতালগুলো আহত মানুষে ভরে গেছে।

এই ঘটনায় দেশটিতে তিন দিনের শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি। তিনি বলেন, দুর্ঘটনার পর পুরো ক্যারিবিয়ান জাতি শোকাহত।

ডেপুটি মেয়র প্যাট্রিক আলমোনোরের বরাত দিয়ে জানিয়েছে, একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাংকারটি উল্টে যায়। এরপর ট্যাংকারের জ্বালানি সংগ্রহ করতে সড়কে চলে আসেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। এসময় ট্যাংকার বিস্ফোরণে আগুন চারদিকে ছড়িয়ে যায়। এতে অনেকে হতাহত হন।

ডেপুটি মেয়র প্যাট্রিক আলমোনোর বলেন, বিস্ফোরণে ওই এলাকার প্রায় ২০টি বাড়ি পুড়ে গেছে। তবে এসব বাড়ির কত মানুষ হতাহত হয়েছেন সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানতে পারেননি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে দুর্ঘটনাস্থলে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের অনেকে দুর্ঘটনাস্থলকে ‘নরক’ বলছেন।

জাস্টিনিয়ান ইউনিভার্সিটি হাসপাতালের একজন নার্স বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘গুরুতর দগ্ধ হওয়া মানুষের চিকিৎসা করার ক্ষমতা আমাদের নেই। আমি ভয় পাচ্ছি, আমরা তাদের সবাইকে বাঁচাতে পারবো না।’

হাইতিতে বর্তমানে তীব্র জ্বালানি সংকট শুরু হয়েছে। এছাড়া দেশটি বড় অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

হাইতিতে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ৫০

আপডেট সময় ১০:২৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১