ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

৩ দিনের মধ্যে ফের কমতে পারে রাতের তাপমাত্রা

আবহাওয়া ডেক্স : আপাতত তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। আগামী তিনদিনের মধ্যে রাতের তাপমাত্রা ফের কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার তা বেড়ে হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি, শ্রীমঙ্গলেও একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরাঞ্চলে শীত থাকলেও তা গত ১২ ডিসেম্বর তেঁতুলিয়ায় ৯ দশমিক ৯ ডিগ্রিতে নামে। এরপরই তা আবার ১০ ডিগ্রির উপরে উঠে যায়। ঢাকায় সন্ধ্যার পর শীত অনুভূত হচ্ছে। রাজধানীতে এখনও তাপমাত্রা ১৫ ডিগ্রির উপরে রয়েছে। শৈত্যপ্রবাহ হতে হলে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে হয়।

শীত শুরু হলেও কাগজে-কলমে ঋতুর প্রথম মাস শুরু হবে আগামী বুধবার (১৬ ডিসেম্বর)। পৌষের প্রথম সপ্তাহ থেকে উত্তরাঞ্চল থেকে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহায়াবিদ মো. বজলুর রশিদ বলেন, মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে সারাদেশের কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী তিনদিনের মধ্যে রাতের তাপমাত্রা কমতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

৩ দিনের মধ্যে ফের কমতে পারে রাতের তাপমাত্রা

আপডেট সময় ০১:০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১