ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, নওগাঁঃ  নওগাঁয় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার দায়ে নাসির উদ্দীন ওরফে নান্নু নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, প্রায় ১৪ বছর আগে মহাদেবপুর উপজেলার কাশিবাড়ী গ্রামের নাসির উদ্দীনের সঙ্গে সরস্বতীপুর গ্রামের আবদুস কুদ্দুসের মেয়ে পারুল আক্তারের বিয়ে হয়। তাঁদের সংসারে ১১ বছর বয়সী একটি মেয়ে আছে। ১০ মাস আগে কাশিবাড়ী এলাকার এক নারীকে গোপনে বিয়ে করেন নাসির উদ্দীন। পারুল দ্বিতীয় বিয়ের বিষয়টি জানতে পারলে স্বামীর সঙ্গে মনোমালিন্যের সৃষ্টি হয়। এ নিয়ে প্রায়ই দুজনের বিবাদ লাগত। পারুলকে প্রায়ই মারধর করতেন নাসির।

২০১৮ সালের ১২ জুন রাত ১০টা থেকে পরদিন সকাল ৭টার কোনো এক সময় নাসির তাঁর প্রথম স্ত্রী পারুলকে ঘাড় মটকে ও বালিশচাপা দিয়ে শ্বাস রোধে হত্যা করেন। পরে তাঁর স্ত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে জানিয়ে তড়িঘড়ি লাশ দাফনের চেষ্টা করেন। এ ঘটনায় নিহত পারুলের মামা আবুল কালাম আজাদ বাদী হয়ে নাসির উদ্দীনের নামে মহাদেবপুর থানায় হত্যা মামলা করেন। ময়নাতদন্ত প্রতিবেদনে পারুলকে শ্বাস রোধে হত্যার বিষয়টি উঠে আসে। পরে আদালতের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আসামি নাসির উদ্দীন।

মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে ২০১৮ সালের ৮ অক্টোবর নাসির উদ্দীনের নামে আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলায় রাষ্ট্রপক্ষ থেকে ১৪ জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়। সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত ওই রায় দেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সহকারী কৌঁসুলি সঞ্জীব সরকার। আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী এমরান হাসান চৌধুরী।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

আপডেট সময় ০৭:৩৭:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১