ঢাকা ০৭:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

বিয়েবাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি:  রাজশাহীর গোদাগাড়ীতে বিয়েবাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

শনিবার (১১ ডিসেম্বর) রাত পৌনে ১১ টার দিকে গোদাগাড়ীর দেওয়াপাড়া ইউনিয়নের হাইওয়েতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন, গোদাগাড়ী দেওয়াপাড়া ইউনিয়নের গুলাই গ্রামের মৃত জলিল উদ্দিনের ছেলে মো. আব্দুস সালাম (৬৫) ও আব্দুস সালামের ছেলে মো. ইব্রাহিম (৩৫)।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাত ১১টার দিকে বিয়েবাড়ি থেকে দাওয়াত খেয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আব্দুস সালাম ও তার ছেলে ইব্রাহিম। পথে বেপরোয়া গতিতে আসা বিপরীতমুখী ঢাকাগামী বাস তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি জানান, দুর্ঘটনায় নিহতের স্বজনরা এখনও লিখিত কোনো অভিযোগ দায়ের করেনি। তবে থানায় একটি ইউডি মামলা দায়ের হবে বলেও জানান তিনি।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

বিয়েবাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

আপডেট সময় ১২:১৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১