ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁর মান্দায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কলেজছাত্র আটক

মান্দা প্রতিনিধি:  নওগাঁর মান্দায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শাকিল ইসলাম (২০) নামে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে পাকুড়িয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। শাকিল ইসলাম পাকুড়িয়া গ্রামের সোবহানের ছেলে। মান্দা মমিন শাহানা সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

এ ঘটনায় বুধবার (৮ ডিসেম্বর) রাতে ভুক্তভোগী অষ্টম শ্রেণির ছাত্রীর বাবা বাদী হয়ে শাকিলকে আসামি করে মান্দা থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও দুইজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, স্কুলে যাওয়া-আসার পথে ভুক্তভোগী স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল অভিযুক্ত শাকিল। প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় অভিযুক্ত শাকিল তাকে দেখে নেওয়ার হুমকিও দেয়।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ওই স্কুলছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে গেলে শাকিলসহ আরও দুইজন তাকে ভয়ভীতি দেখিয়ে গ্রামের মাঠে নিয়ে যায়। সেখানে শাকিল তাকে ধর্ষণ করে। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। ঘটনার পর মেয়ের বাবা বাদী হয়ে শাকিলসহ আরও দুইজনকে আসামি করে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, মামলার পর শাকিল ইসলামকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক ঘটনার সত্যতা পাওয়া যাবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁর মান্দায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কলেজছাত্র আটক

আপডেট সময় ১২:৫৭:০৯ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১