ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

নিম্ন আয়ের ২৫ জনকে সেরা গ্রাহকের সম্মাননা দিয়েছে ঢাকা ওয়াসা

স্টাফ রিপোর্টার:  পানির বৈধ সংযোগ ব্যবহার করে নিয়মিত বিল পরিশোধ করায় নিম্ন আয়ের ২৫ জনকে সেরা গ্রাহকদের সম্মাননা দিয়েছে ঢাকা ওয়াসা। এই ২৫ জন ঢাকার বিভিন্ন বস্তির বাসিন্দা।

শনিবার (১১ ডিসেম্বর) সকালে কারওয়ান বাজারে ঢাকা ওয়াসার বুড়িগঙ্গা হলে ‘আদর্শ গ্রাহক সম্মাননা স্মারক-২০২১’ বিতরণ করা হয়।

নিম্ন আয়ের কমিউনিটির গ্রাহকদের ‘পাবলিক ওয়াটার সার্ভিস’র বৈধ সংযোগ ব্যবহারে উৎসাহিত করতে এই অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা ওয়াসা, ওয়াটারএইড, সাজেদা ফাউন্ডেশন ও দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)।

অনুষ্ঠানে বক্তারা জানান, ২০৩০ সালের মধ্যে সবার জন্য নিরাপদ পানি নিশ্চিত করার মাধ্যমে জাতিসংঘ ঘোষিত এসডিজি-৬ অর্জন করার লক্ষ্যে ঢাকা ওয়াসা, ওয়াটারএইড বাংলাদেশ, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) ও সাজেদা ফাউন্ডেশন ঢাকা সিটি করপোরেশনের আওতাধীন বস্তি এলাকায় নিম্ন আয়ের দরিদ্র জনগোষ্ঠীকে নিরাপদ পানি সরবরাহ করে আসছে।

২০০৭ সালে ঢাকা ওয়াসার সিটিজেন চার্টার সংস্কারের মাধ্যমে নিম্ন আয়ের এলাকায় বৈধ পানির সংযোগ দেওয়ার কার্যক্রম বেগবান হয়েছে। বর্তমানে ঢাকা শহরের নিম্ন আয়ের এলাকায় বসবাসরত মানুষেরা সহজে বৈধ পানির সংযোগ নিতে পারছেন এবং নিয়মিত পানির বিল পরিশোধের মাধ্যমে ওয়াসার রাজস্ব বৃদ্ধিতে সহায়তা করছেন।

আদর্শ গ্রাহক সম্মাননা স্মারক-২০২১ বিতরণী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোস্তফা, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (পানি সরবরাহ অনুবিভাগ) মুহম্মদ ইবরাহিম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

নিম্ন আয়ের ২৫ জনকে সেরা গ্রাহকের সম্মাননা দিয়েছে ঢাকা ওয়াসা

আপডেট সময় ১২:৪৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১