ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

স্কুলে যাওয়ার পথে বাসের চাপায় লাশ হলেন বাবা-ছেলে

রাজশাহী প্রতিনিধি:  রাজশাহীর গোদাগাড়ী বিজয়নগর বাসলিতলায় বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাজু মিয়া (৩৫) ও তার ছেলে মো. আব্দুল্লাহ আল আলিফ।

রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, সাজু মিয়া দিনাজপুর জেলার ঘোড়াঘাটের স্থায়ী বাসিন্দা। তবে চাকরির সুবাদে গোদাগাড়ী উপজেলার বিজয়নগর এলাকায় ভাড়া বাসায় স্ত্রী-সন্তানসহ বসবাস করতেন। সকালে মোটরসাইকেলে তিনি তার ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।

ওসি কামরুল ইসলাম বলেন, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এছাড়াও তার এনজিও অফিসের সহকর্মীরা এসেছেন। তবে তার আত্মীয়-স্বজনেরা এখনও আসতে পারেননি। তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আইনি প্রক্রিয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় অবশ্যই একটি মামলা হবে। মৃতের স্বজনদের মধ্যে থেকে কেউ না আসতে পারলে এনজিও অফিসের সহকর্মীরা একটি মামলা করবেন বলে জানিয়েছেন। মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

স্কুলে যাওয়ার পথে বাসের চাপায় লাশ হলেন বাবা-ছেলে

আপডেট সময় ১২:১৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১