ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মুকসুদপুরে নির্বাচন পরবর্তী হামলায় আহত ১০

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে নির্বাচন পরবর্তী নব-নির্বাচিত স্বতন্ত্র চেয়ারম্যানের সমর্থকের হামলায় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকসহ ১০ জন আহত হয়েছে।

এ হামলার সময় তিনটি দোকান ভাঙচুর করা হয়। ঘটনাস্থল থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার মোচনা ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবু বক্কর মিয়া হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত মোচনা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান লিটন জানান, গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রার্থীর নির্বাচন করি। এতে স্বতন্ত্র প্রার্থী নব-নির্বাচিত চেয়ারম্যান এমদাদ হোসেন মোল্যার সমর্থকরা ক্ষিপ্ত হয়ে আমার ওপর হামলা চালিয়ে আমাকে আহত করে।

এসময় তারা আমার অন্য সমর্থকদের ওপর হামলা চালায়। এতে ইট দিয়ে ৮ বছরের এক শিশুর মাথা থেতলে দেয় এবং আরও প্রায় ৮ জন আহত হন।হামলা চলাকালে মোচনা বাজারে তিনটি দোকান ঘর ভাঙচুর করা হয়। এই বিষয়ে মুকসুদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মারাত্মক আহত আব্দুল্লাহ (৮), রাসেল (৩৫), কালু মোল্যা (৩২), মাসুদ (৪০), লিটন (৩২), বাদলকে (৪৫) হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবু বক্কর মিয়া জানান, হামলার খবর শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে অভিযান চালিয়ে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এলাকার পরিস্থিতি এখন শান্ত। এখন পযর্ন্ত ক্ষতিগ্রস্থ কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মুকসুদপুরে নির্বাচন পরবর্তী হামলায় আহত ১০

আপডেট সময় ১১:১৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১