ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

গাজীপুরে ‘রিপন নীট ওয়্যার’ নামক পোশাক কারখানায় আগুন

গাজীপুর প্রতিনিধি:  গাজীপুর মহানগরের কোনাবাড়ি জরুন এলাকায় ‘রিপন নীট ওয়্যার’ নামক একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে ওই গার্মেন্টসের নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কাশিমপুর ডিবিবিএল, কালিয়াকৈর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুপুর সোয়া দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া জানান, দুপুর সোয়া ১২টার দিকে জরুন এলাকায় রিপন নীট ওয়্যার গার্মেন্টসে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

গাজীপুরে ‘রিপন নীট ওয়্যার’ নামক পোশাক কারখানায় আগুন

আপডেট সময় ০৩:০৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১