ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

জয়পুরহাটে বিচারকের প্রত্যাহার দাবিতে আইনজীবীদের আদালত বর্জন

নিষেধাজ্ঞা প্রত্যাহারই পরমাণু আলোচনার প্রধান লক্ষ্য: ইরান

জয়পুরহাট প্রতিনিধি:  নানা অনিয়মের অভিযোগে জয়পুরহাটে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রুস্তম আলীকে প্রত্যাহারের দাবিতে আদালত বর্জন করেছেন আইনজীবীরা।

আইনজীবীরা জানিয়েছেন, সোমবার সকাল থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের এই কর্মসূচি বিচারক রুস্তম আলী প্রত্যাহার না হওয়া পর্যন্ত চলবে। গত ১০ নভেম্বর জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে সমিতির আইনজীবীরা এমন সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।

কর্মসূচি চলাকালীন আইনজীবীরা বলেন, দীর্ঘদিন ধরে বিচারক রুস্তম আলী অর্থের বিনিময়ে জামিন ও রায় দিয়ে আসছেন। এমন অনিয়ম সহ্য করা যায় না। তাই তাকে আগামী ২৮ নভেম্বরের মধ্যে ওই আদালত থেকে প্রত্যাহার করতে হবে। এ সময় বিচারকের বিরুদ্ধে নানা অভিযোগ আইনমন্ত্রী, প্রধান বিচারপতি ও দুদকসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহনূর রহমান শাহীন, অ্যাডভোকেট মোমিন আহম্মেদ চৌধুরী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট ফিরোজা চৌধুরীসহ অন্যরা।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহানুর রহমান শাহীন বলেন, ওই বিচারককে দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার করতে হবে। আজ আমরা শুধু আদালত বর্জন করেছি, আগামী দিনে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে তার বিরুদ্ধে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

জয়পুরহাটে বিচারকের প্রত্যাহার দাবিতে আইনজীবীদের আদালত বর্জন

আপডেট সময় ১২:১৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১