ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ট্রকের সাথে বরযাত্রী গাড়ির ধাক্কা নিহত ৩

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে ডাবর-জগন্নাথপুর সড়কে পার্কিংয়ে থাকা বিকল ট্রাকের সাথে বরযাত্রীর গাড়ির ধাক্কায় ৩ শিশু নিহত হয়েছে। গাড়িতে থাকা আরো আটজন গুরুতর আহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ৯টায় সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলার ডাবর পয়েন্টে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের পুতুল দাসের ছেলে খোকন দাস (২), সমীরণ দাসের ছেলে নিলয় দাস (৯) ও লিপু চন্দের ছেলে প্রণব চন্দ (৮)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোল্লারগাঁও গ্রাম থেকে বরযাত্রীর দল শান্তিগঞ্জের পাগলা ইউনিয়নের শত্রুমর্দন গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন। বিয়ের অনুষ্ঠান শেষে তারা মাইক্রোবাসযোগে বাড়ি ফেরার উদ্দেশে রওয়ানা হন।

রাত সাড়ে ৯টার দিকে সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কের ডাবর পয়েন্টে দ্রুতগতির মাইক্রোবাসটি রাস্তার উপর পার্কিংয়ে থাকা মালবাহী বিকল ট্রাকের পেছন ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গাড়ির ছাদ উড়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় মাইক্রোবাসে থাকা ১১ জন যাত্রী গুরুতর আহত হন।

এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় শিশু খোকন, নিলয় ও প্রণবকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী মুক্তাদির হোসেন।

এদিকে দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই সহকারী পুলিশ সুপার শুভাশীষ ধর ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ট্রকের সাথে বরযাত্রী গাড়ির ধাক্কা নিহত ৩

আপডেট সময় ১১:১৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১