ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

১৩ ঘণ্টা পর বাংলাদেশি ৪টি ট্রলারসহ ২২ জেলেকে ফেরত দিল মিয়ানমার

স্টাফ রিপোর্টার:  ধরে নিয়ে যাওয়ার ১৩ ঘণ্টা পর চারটি ফিশিং ট্রলারসহ বাংলাদেশি ২২ জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমার নৌবাহিনী।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে সাগরে দায়িত্বরত কোস্টগার্ড সদস্যরা ৪টি ট্রলারসহ তাদেরকে নিয়ে বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ ঘাটে এসে পৌঁছান।

এর আগে শনিবার সকাল সাড়ে ১০টার সময় বাংলাদেশ জলসীমায় সাগরে মাছ শিকার করার সময় সেন্টমার্টিনের অদূর থেকে মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা দুই দফায় ৪টি ফিশিং ট্রলারসহ ২২ জেলেকে ধরে নিয়ে যায়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী জানান, মাঝিমাল্লাসহ ধরে নিয়ে যাওয়া ফিশিং ট্রলারগুলো ফেরত দিয়েছে। জেলেরা সবাই সুস্থ আছে।

স্থানীয় জেলেরা জানান, (১৯ নভেম্বর) শুক্রবার সন্ধ্যায় সেন্টমার্টিনের বাসিন্দা নুরুল আমিন, মো. আজিম, মো. হোসেন এবং তার ছেলে মো. ইউনুছের মালিকানাধীন চারটি মাছ ধরার ট্রলারে ২২ জন মাঝিমাল্লা সাগরে মাছ ধরতে যান।

শনিবার সকালে দ্বীপের পূর্বদিকে মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা এসে অস্ত্রের মুখে জিম্মি করে ওই ট্রলারসহ ২২ মাঝিমাল্লাকে ধরে নিয়ে যান।

সেন্টমার্টিন স্টেশন কোস্টগার্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, মাঝিমাল্লাসহ ট্রলার ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়ার পর মিয়ানমার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পর উভয় পক্ষের দীর্ঘ আলোচনার মাধ্যমে তাদের ফেরত আনা হয়েছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

১৩ ঘণ্টা পর বাংলাদেশি ৪টি ট্রলারসহ ২২ জেলেকে ফেরত দিল মিয়ানমার

আপডেট সময় ১২:৪০:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১