ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নৈশকোচের ধাক্কায় প্রাণ গেল ৬ ছাত্রীর

একটি নৈশকোচের ধাক্কায় অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন।

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে হানিফ পরিবহনের একটি নৈশকোচের ধাক্কায় অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি নৈশকোচ ঢাকা-রংপুর মহাসড়কের বকচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ছয় যাত্রীসহ চালক ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।

এ সময় ঘটনাস্থলে তিনজন ও গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও দুইজন মারা যান। পরে বগুড়া নেওয়ার পথে মারা যান আরও একজন। এ ঘটনায় পথচারীসহ আরও দুইজন আহত হয়েছেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, ঘাতক বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। দুর্ঘটনায় হতাহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নৈশকোচের ধাক্কায় প্রাণ গেল ৬ ছাত্রীর

আপডেট সময় ১০:৩৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১