ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মান্দায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নওগাঁর মান্দায় উপজেলায় গাঁজাসহ ছোইমুদ্দিন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় উপজেলায় গাঁজাসহ ছোইমুদ্দিন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

শনিবার (১৩ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মসিদপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক ছোইমুদ্দিন রাজশাহীর তানো উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।

র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্প কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুস শাকিব এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মান্দার মসিদপুর গ্রামে অভিযান পরিচালনা করে র‌্যাব সদস্যরা। গ্রামের আতাউর রহমান নামের এক ব্যক্তির বাড়ির সামনে ফাঁকা জায়গায় র‌্যাব সদস্যরা পৌঁছামাত্র একটি প্লাস্টিকের বাজারের ব্যাগসহ পালানোর চেষ্টা করে ছোইমুদ্দিন। এসময় তাকে আটক করা হয়। পরে ব্যাগ তল্লাশি করে চার কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মেজর মো. নাজমুস শাকিব জানান, ছোইমুদ্দিন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মান্দায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় ১২:১৩:৫০ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১