ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

ভারতে হাসপাতালে আগুন, ৪ নবজাতকের মৃত্যু

আন্তর্জাতিক ডেক্স : ভারতের মধ্যপ্রদেশের ভুপালে একটি সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে চার নবজাতকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। গতকাল সোমবার স্থানীয় সময় রাত ৯টার দিকে কমলা নেহরু শিশু হাসপাতালের নবজাতক সেবা ইউনিটে আগুন লাগে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের তৃতীয়তলার ওই নবজাতক সেবা ইউনিট ওয়ার্ডে ৪০টি শিশু ছিল। এর মধ্যে চার শিশুর মৃত্যু হয়, বাকিদের অন্য ওয়ার্ডে সরিয়ে নেওয়া হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দমকল বাহিনীর ৮-১০টি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায় বলে জানিয়েছেন ফতেহগড় ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবের খান।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান চার নবজাতকের মৃত্যুতে শোক জানিয়েছেন এবং অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে উচ্চ-পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি মৃত চার নবজাতকের পরিবারকে চার লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ারও ঘোষণা দিয়েছেন।

রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা কমল নাথ চার নবজাতকের মৃত্যুকে ‘বেদনাদায়ক’ অভিহিত করে এ ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

ভারতে হাসপাতালে আগুন, ৪ নবজাতকের মৃত্যু

আপডেট সময় ০৪:৫০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১