ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

এক জালেই ধরা পড়া ৯০ লাল কোরাল, বিক্রি হলো তিন লাখে

কক্সবাজার প্রতিনিধি:  কক্সবাজারের টেকনাফ উপজেলার জাহাজপুরা উপকূলে ৯০টি সামুদ্রিক লাল কোরাল ধরা পড়েছে। স্থানীয় হেলাল উদ্দিন ও আবদুল করিমের জালে একবারেই মাছগুলো ধরা পড়ে।

মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মাছগুলো ঘাটে তোলা হয়। পরে তিন লাখ টাকায় মাছগুলো কিনে নেন এক ব্যবসায়ী।

স্থানীয় যুবক ইরফান আজাদ সাগর বলেন, মঙ্গলবার ভোর ৫টার দিকে জাহাজপুরা গ্রামের হেলাল উদ্দিনের জাল ও নৌকা নিয়ে বঙ্গোপসাগরের জাহাজপুরা উপকূলে মাছ ধরতে যান আবদুল করিম মাঝি। ঘণ্টা সময় ধরে জাল ফেলার এক পর্যায়ে জাল ভারী হয়ে ওঠে। পরে জাল তুলে দেখা যায় ৯০টি লাল কোরাল ধরা পড়েছে।

স্থানীয় এক ব্যবসায়ী তিন লাখ টাকায় মাছগুলো কিনে নেন বলে জানান ওই যুবক।

ওই নৌকার কর্মী শহীদুল্লাহ জানান, মাছগুলো ঘাটে তোলার পর তিন লাখ টাকায় বিক্রি করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ী আব্দুল আমিন মাছগুলো কিনেছেন।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ উদ্দিন বলেন, এক জেলের জালে ৯০টি লাল কোরাল ধরা পড়েছে। পরে মাছগুলো তিন লাখ টাকায় বিক্রি হয়েছে।

এক সপ্তাহ আগে, সেন্টমার্টিনে এক জালে ধরা পড়ছিল ২০৪ টি লাল কোরাল। ছয় লাখ টাকায় বিক্রি হয়েছিল মাছগুলো।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

এক জালেই ধরা পড়া ৯০ লাল কোরাল, বিক্রি হলো তিন লাখে

আপডেট সময় ১১:৪২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১