ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

মেক্সিকোতে ট্রাক-গাড়ির সংঘর্ষে নিহত ১৯

আন্তর্জাতিক ডেক্স : মেক্সিকোতে একটি কার্গো ট্রাকের সঙ্গে বেশ কয়েকটি গাড়ির সংঘর্ষে ১৯ জন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। দেশটির মেক্সিকো সিটি এবং কেন্দ্রীয় পুয়েবলা শহরকে যুক্ত করা একটি হাইওয়েতে ওই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

কার্গো ট্রাকের সঙ্গে বেশ কিছু যানবাহনের মধ্যে সংঘর্ষ ঘটলে কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়।

ফেডারেল হাইওয়ে কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ট্রাকটি টোল বুথ পার হয়ে যাওয়ার সময় ছয়টি গাড়ির সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ১৯ জন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ট্রাকের চালকও রয়েছেন।

এক বিবৃতিতে জানানো হয়েছে, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে ফেডারেল হাইওয়ে কর্তৃপক্ষ। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সড়ক থেকে সরিয়ে ফেলার কাজ চলছে। এরই মধ্যে ওই হাইওয়েতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

১১০ কিলোমিটারের (৬৮ মাইল) ওই হাইওয়ে দিয়ে প্রচুর পরিমাণে কার্গো ট্রাক এবং অন্যান্য যানবাহন চলাচল করে।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

মেক্সিকোতে ট্রাক-গাড়ির সংঘর্ষে নিহত ১৯

আপডেট সময় ১২:০৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১