ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

মা’রিব প্রদেশের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি দখল

আন্তর্জাতিক ডেক্সঃ  ইয়েমেনের পশ্চিম-মধ্যাঞ্চলীয় মা’রিব প্রদেশের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি দখল করেছে হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী।

ঘাঁটিটি ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসূর হাদি এবং সৌদি আরবের অনুগত গেরিলারা ব্যবহার করত। এই ঘাঁটি দখলের মধ্যদিয়ে মা’রিব প্রদেশের গুরুত্বপূর্ণ তেল সম্পদের খুব কাছাকাছি পৌঁছে গেছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একটি সামরিক সূত্র বলেছে, হুথি যোদ্ধারা এবং ইয়েমেনের সামরিক বাহিনী প্রচণ্ড শক্তি নিয়ে মা’রিব প্রদেশের আল-জুবা এলাকায় অবস্থিত ওই ঘাঁটির ওপর হামলা চালায় এবং সৌদি অনুগত গেরিলাদের সঙ্গে কয়েক ঘণ্টা লড়াইয়ের পর ঘাঁটিটি দখল করতে সক্ষম হয়।

কয়েকটি সূত্র জানিয়েছে, ইয়েমেনি যোদ্ধারা কয়েকদিক থেকে ঘাঁটির ওপর হামলা চালায় এবং হামলার মুখে টিকতে না পেরে সৌদি অনুগত গেরিলারা পালিয়ে যেতে বাধ্য হয়।

সূত্রগুলো বলছে, এই ঘাঁটিতে একটি প্রশিক্ষণ কেন্দ্র ছিল এবং এটি হচ্ছে মা’রিবের দক্ষিণাঞ্চলে সৌদি অনুগত গেরিলাদের সবচেয়ে শক্তিশালী ঘাঁটি। উম্মে রিশ নামের এ ঘাঁটি দখলের সময় ইয়েমেনি যোদ্ধারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ভারী গোলাগুলি ব্যবহার করে।

সূত্রঃ পার্সটুডে

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

মা’রিব প্রদেশের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি দখল

আপডেট সময় ০৭:০৯:২০ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১