ঢাকা ০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

নাইজারে বন্দুক হামলায় ১১ সেনা নিহত

আন্তর্জাতিক ডেক্স : নাইজারে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় ১১ সেনা নিহত হয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি গ্রাম রক্ষার সময় বন্দুকধারীদের গুলিতে নিহত হন তারা। সশস্ত্র সদস্যরা ওই অঞ্চলে সক্রিয় রয়েছে। খবর আল জাজিরার।

শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সশস্ত্র হামলাকারীরা বৃহস্পতিবার বিকেলে গাড়ি ও মোটরবাইকের বহর নিয়ে এসেছিল। তারা মালির সীমান্তের কাছে দাগনে গ্রামের বাইরে অবস্থানরত সৈন্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, বেশ কয়েকটি গাড়ি এবং কয়েক ডজন মোটরসাইকেলে ভারী অস্ত্রধারী সন্ত্রাসীরা হামলা চালালে ১১ সৈন্য নিহত হয়। ওই ঘটনায় একজন আহত এবং আরও ৯ জন নিখোঁজ রয়েছে।

তীব্র লড়াইয়ের পর হামলাকারীরা পিছু হটতে বাধ্য হয়েছে বলে জানানো হয়। ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। সরকারি বাহিনী ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেও চলতি বছর কয়েক দফা সিরিজ হামলা চালিয়ে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা শত শত মানুষকে হত্যা করেছে।

পশ্চিম আফ্রিকার দারিদ্র-পীড়িত নাইজার, মালি এবং বুর্কিনা ফাসোর সীমান্তে সাম্প্রতিক সময়ে হামলা বাড়িয়েছে সশস্ত্র গোষ্ঠীগুলো।

স্থানীয় ও আন্তর্জাতিক সামরিক বাহিনীকে তাড়িয়ে বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে আল-কায়েদা এবং আইএসের সঙ্গে যুক্ত কিছু গোষ্ঠী। এতে হাজার হাজার বেসামরিক নিহত হয়েছে এবং লাখ লাখ মানুষ নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

নাইজারে বন্দুক হামলায় ১১ সেনা নিহত

আপডেট সময় ০৩:৫১:৩১ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১