ঢাকা ১১:০২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কিশোরগঞ্জে পিকআপ ভ্যান ও সিএনজির সংঘর্ষ একই পরিবারের দুইজন সহ ৩ জন নিহত Logo লোডশেডিংয়ের প্রতিবাদে নরসিংদীতে বিদ্যুৎ অফিস ঘেরাও Logo নওগাঁয় ফেসবুকে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে মামলা Logo নওগাঁয় আইইএলসি ‘ইংলিশ ডিবেট কম্পিটিশন অনুষ্ঠিত   Logo নেপালে নিহত বেড়ে ৬১৬, এখনো নিখোঁজ ১৯২৪ Logo নওগাঁর মহাদেবপুরে এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা Logo বন্যা ও ভুমিধ্বস নেপালে মৃত্যু বেড়ে ১৬২ Logo নওগাঁর পত্নীতলায় বাজার গতিশীলতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo নওগাঁয় খাদ্য গুদামে ঘুষ কান্ড, কর্মকর্তা সহ ৪ জন কে বদলীর আদেশ Logo নিরাপত্তা, অধিকার ও নাগরিকত্ব নিশ্চিত করেই প্রত্যাবাসন চান রোহিঙ্গারা

প্রথম বার বাবাকে ছাড়া ইরেশ যাকেরের জন্মদিন

বিনোদন ডেস্ক:  আজ ৬ নভেম্বর। দর্শকপ্রিয় অভিনেতা নাট্যব্যক্তিত্ব আলী যাকের ও তার ছেলে ইরেশ যাকেরের জন্মদিন আজ। একই তারিখে বাবা-ছেলের জন্মদিন। প্রতি বছর ভক্ত, স্বজন, নাট্যাঙ্গনের কাছের মানুষরা জানান জন্মদিনের শুভেচ্ছা।

প্রতিবার বাবা-ছেলে একসঙ্গে কেক কাটতেন, জন্মদিনের সময় কাটাতেন। আজ বাবা নেই। পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন আলী যাকের। বাবাকে ছাড়া এবার বিষাদমাখা জন্মদিন পালন করছেন ইরেশ, সে তো অনুমেয়।

নাট্যব্যক্তিত্ব আলী যাকের ১৯৪৪ সালের ৬ নভেম্বর জন্মগ্রহণ করেন। মঞ্চে নূরুলদীনের সারাজীবন, দেওয়ান গাজীর কিসসা, কপোনিকের ক্যাপ্টেনসহ অনেকগুলো নাটকে অভিনয় ও নির্দেশনা দিয়েছেন। এছাড়া টিভির পর্দায় আজ রবিবার, বহুব্রীহিসহ বেশ কিছু নাটকে তার অভিনয় প্রশংসিত হয়েছে।

অভিনয়ের পাশাপাশি নিয়মিত লেখালেখি করতেন আলী যাকের। দেশীয় বিজ্ঞাপনশিল্পের একজন পুরোধা ব্যক্তিত্ব ছিলেন তিনি।

শিল্পকলায় অবদানের জন্য ১৯৯৯ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত হন আলী যাকের। এ ছাড়া তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার, বঙ্গবন্ধু পুরস্কার, মুনীর চৌধুরী পদক, নরেন বিশ্বাস পদক পেয়েছেন। নাট্যব্যক্তিত্ব সারা যাকের তার সহধর্মিণী। আলী যাকের ও সারা যাকের দম্পতির ছেলে ইরেশ যাকের ও মেয়ে শ্রিয়া সর্বজয়া অভিনয়ের সঙ্গে যুক্ত।

অন্যদিকে ইরেশ যাকের জন্মগ্রহণ করেন ১৯৭৬ সালের ৬ নভেম্বর। টিভি নাটকে তার ভিন্ন ধারার অভিনয় আলাদা একটি দর্শক সৃষ্টি করেছে। শুধু টিভি পর্দাতেই নয়, তিনি অভিনয় করেছেন চলচ্চিত্রেও।

আলী যাকের ক্যানসারে আক্রান্ত ছিলেন। এর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি ২০২০ সালের ২৭ নভেম্বর রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

আজ আলী যাকেরের প্রিয়জনেরা শ্রদ্ধাভরে স্মরণ করবে প্রিয় মানুষকে। আছে কিছু স্মরণ আয়োজনও।

ট্যাগস

সর্বাধিক পঠিত

কিশোরগঞ্জে পিকআপ ভ্যান ও সিএনজির সংঘর্ষ একই পরিবারের দুইজন সহ ৩ জন নিহত

প্রথম বার বাবাকে ছাড়া ইরেশ যাকেরের জন্মদিন

আপডেট সময় ১২:৪০:১৭ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১