ঢাকা ০৮:১০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

রোলার চাপায় অটোরিকশা যাত্রী নিহত ৩

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে সড়ক উন্নয়ন কাজে ব্যবহৃত রোলার মেশিনের চাপায় দুই ভাইসহ অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার আহা আলীর টেক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গাজীপুরের শ্রীপুর উপজেলার গাড়ারন গ্রামের গহর ব্যাপারীর ছেলে কফিল উদ্দিন (৪৫), তার ভাই আমির উদ্দিন (৫৫) ও একই এলাকার নায়েব আলী (৭৫)।

পাগলা থানার উপ-পরিদর্শক (এসআই) আক্তার হোসেন সাংবাদিকদের দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গাজীপুরের শ্রীপুর থেকে পাঁচজন যাত্রী ব্যাটারিচালিত অটোরিকশায় করে পাগলা এলাকায় আসছিলেন।

গফরগাঁও উপজেলার ত্রিমোহনী এলাকার আহা আলীর টেকে এলে সড়ক উন্নয়ন কাজে ব্যবহৃত রোলার মেশিন তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান।

গুরুতর আহত অন্য দুজনকে শ্রীপুর হাসপাতালে নেয়ার পথে একজন ও বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

এসআই আক্তার হোসেন বলেন, রোলার মেশিনটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়েছে গেছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

রোলার চাপায় অটোরিকশা যাত্রী নিহত ৩

আপডেট সময় ০৫:২৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১