ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

গোসলে নেমে প্রাণ গেলো ৪ শিশুর

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় পুকুরে গোসল করতে নেমে ভাই-বোনসহ চার শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) দুপুর ২টার দিকে পৌর শহরের আরজি নওগাঁ শেরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- আব্দুস সালাম মন্ডলের মেয়ে খাদিজা (৬), আনোয়ার হোসেনের মেয়ে আশা (৮), টুকু মন্ডলের মেয়ে সুরাইয়া (১০) ও ছেলে ফরহাদ (৬)।

স্থানীয় সূত্র জানায়, আরজি নওগাঁ শেরপুর এলাকায় বাড়ির কাছের একটি পুকুরে গোসল করতে নামে ছয় শিশু। পুকুরে গোসল শেষে দুজন বাড়ি চলে যায়। বাকি চারজন পুকুরে গোসলের সময় পানির নিচে কাদায় আটকে যায়।

দীর্ঘ সময় তারা বাড়ি না ফেরায় পুকুরে গিয়ে খোঁজ করেন স্বজনরা। এ সময় কাদায় আটকে থাকা অবস্থায় তাদের চারজনকে উদ্ধার করে বিকেল ৩টায় নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নওগাঁ সদর থানার পরিদর্শক (তদন্ত) রাজিবুল ইসলাম চার শিশু নিহতে বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

গোসলে নেমে প্রাণ গেলো ৪ শিশুর

আপডেট সময় ০৫:০৩:২১ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১