ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলের এক বাড়িতে ৩ জনের মরদেহ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কাশতলা গ্রামের একটি বাড়ি থেকে দুই নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় মরদেহগুলো উদ্ধার করা হয়।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করছেন। নিহতরা হলেন- সুমি (২৫), জমেলা (৬৫) এবং অপরিচিত একজন। তার পরিচয় এখনো জানা যায়নি।

এই ঘটনায় একজনকে আহত অবস্থায়ও উদ্ধার করা হয়েছে। আহতের নাম শাফি (৫)। সে নিহত সুমির ছেলে। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন জানান, বসতঘর থেকে শাশুড়ি, ছেলের বউ ও এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় পাঁচ বছরের এক শিশুকেও আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগস

টাঙ্গাইলের এক বাড়িতে ৩ জনের মরদেহ উদ্ধার

আপডেট সময় ১১:৪৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১