ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

উগান্ডায় রেস্টুরেন্টে বিস্ফোরণ, নিহত ২

আন্তর্জাতিক ডেক্স : উগান্ডার রাজধানী কাম্পালার কাছে একটি জনপ্রিয় রেস্টুরেন্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। কোমামবোগা এলাকার দিগিদা ইটিং পয়েন্টে বিস্ফোরণের ঘটনা ঘটে।

দেশটির পুলিশের মুখপাত্র ফ্রেড ইনানগা এক বিবৃতিতে জানিয়েছেন, বিস্ফোরণের পর ওই এলাকা ঘিরে রাখা হয়েছে। বম্ব স্কোয়ার্ডের সদস্যসহ একটি বিশেষ যৌথ টিম তথ্য সংগ্রহ করছে।

এই ঘটনার সঙ্গে আন্তর্জাতিক কোনো সংগঠন জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সাধারণ মানুষকে আমরা শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। কিভাবে এই বিস্ফোরণের ঘটল তা খুঁজে বের করতে হবে।

দেশটিতে বিস্ফোরণে ঘটনা এমন সময় ঘটল যখন কিছু গণমাধ্যম জানিয়েছিল যুক্তরাজ্য উগান্ডায় থাকা তাদের নাগরিকদের আগেই হামলার বিষয়ে সতর্ক করেছিল।

এর আগে ২০১০ সালের ১২ জুন কাম্পালার মানুষ যখন বিশ্বকাপের চূড়ান্ত পর্ব দেখছিলেন তখন সন্ত্রাসীরা বোমা হামলা চালায়। এতে প্রাণ হারান ৭৪ জন। এছাড়া আহত হন আরও অনেকে।

সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

উগান্ডায় রেস্টুরেন্টে বিস্ফোরণ, নিহত ২

আপডেট সময় ০১:৫৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১