ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবু নছর আর নেই

রাজনীতি ডেস্ক:  আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সিলেট জেলা কমিটির সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আবু নছর মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার রাত ৯টার দিকে নগরীর মেন্দিবাগের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

আবু নছরের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান।

তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বর্ষীয়ান এই আওয়ামী লীগ নেতা গত বছর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে সুস্থ হলেও ডায়াবেটিস ও উচ্চরক্তচাপসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

আবু নছরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সৈয়দ আবু নছর সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সিলেট জেলা জজ কোর্টের সরকারি কৌঁসুলির (পিপি) দায়িত্ব পালন করেন।

বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা আবু নছর ছাত্রজীবন থেকেই আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবু নছর আর নেই

আপডেট সময় ১১:১০:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১